সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

বহির্বিশ্বের নয়, নিজেদের চাপে আ‌ছি: পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১২-১৪, | ০৯:৪৫:৩৫ |

আমরা বহির্বিশ্বের কোনো চাপে নেই। নিজেরা নিজেদের চাপে আছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপে আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন

আবদুল মোমেন বলেন, আমরা একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। বহির্বিশ্ব চায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আর তাদের সঙ্গে যোগ দিয়েছি আমরা। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমাদের কোনো চাপ নেই আমরা আমাদের নিজেদের চাপে আছি। নির্বাচন ফেয়ার করা আমাদের চ্যালেঞ্জ।

বিএনপি দাবি করছে আমেরিকা এ ধরনের নির্বাচন চায় না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দাবি করতেই পারে। তাদের জিজ্ঞেস করেন। আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে আমেরিকা তাতে সন্তুষ্ট না। কারণ আমেরিকা জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো তফাৎ নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...