✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২০, | ০৯:৩৪:১৫ |

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। কোন থানায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে মোস্তফা জালাল মহিউদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুই দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।

পাঁচ মাস পেরিয়ে এসে ঢাকার সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ১৯৯১ সালে তিনি ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে এবং ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন।

১৯৮৮, ১৯৯৭ ও ১৯৯৯ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব ছিলেন। ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

২০২২ সালের ২৪শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..