✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কি.মি. যানজট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২২, | ০৮:৫৭:০১ |

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ওপর উল্টে পড়া কাভার্ডভ্যানের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই অংশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে একই পরিবারের চারজন নিহত হন।

এ দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও চার ঘণ্টায়ও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান মহাসড়ক থেকে সরানো যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টার দিকে দুটি ক্রেন ঘটনাস্থলে আনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..