✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দেশে ফিরতে আইনি বাধা নেই তারেক রহমানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৯, | ০৮:৪৯:০৯ |

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আর আইনি কোনো বাধা নেই। তবে দিনক্ষণ অনেকটা নির্ভর করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার ওপর। বিষয়টি জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। শিগগিরই দেশে ফেরার আশা দলটির কেন্দ্রীয় নেতাদের।

মামলা, হয়রানি, আটক, নির্যাতন। অবশেষে দেশত্যাগ। দেড়যুগ জন্মভূমির বাইরে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলেই ১৭টি মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্ত হয় আরো অর্ধশত মামলা।

গণঅভ্যুত্থানের পর তারেক রহমান একে একে নির্দোষ প্রমাণিত হন প্রায় সব মামলায়। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি। অধীর আগ্রহে অপেক্ষমাণ বিএনপির লাখো নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন, শিগগিরই দেশে ফিরবেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এই সময়টা মায়ের জন্য দিচ্ছেন দিবেন। যা আমরা স্বাভাবিক কারণে প্রত্যাশা করতে পারি। তিনি যে দেশে আছেন সেখানেও একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলিয়ে আমরা আইনি প্রক্রিয়ায় আছি। খুব দ্রুত তিনি আসবেন।

তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা কোথায়? জানতে চাই বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে। তিনি বলেন, দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার ওপর নির্ভর করে দিনক্ষণ।

কায়সার বলেন, রাজনৈতিক প্রতিহিংসা আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মামলা দেওয়া হয়েছে। তারেক রহমান এই দেশে জন্মগ্রহণ করে পাসপোর্ট পেয়েছিলেন। কিন্তু সেই পাসপোর্ট পর্যন্ত নবায়ন ফ্যাসিস্ট শেখ হাসিনা করেনি। সামাজিকভাবে যে হেয়প্রতিপন্ন করা হয়েছিল অর্থাৎ শেখা হাসিনা সংসদে দাঁড়িয়ে অহরহ মিথ্যা কথা বলতেন।

বিচারাধীন অর্থপাচারসহ বড় বাকি ২টি মামলা থেকে শিগগিরই তারেক রহমানের আইনগতভাবে মুক্তির আশা এই আইনজীবীর। এছাড়া তারেকের বিরুদ্ধে আরও ১২টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি বিএনপির এই সিনিয়র আইনজীবীর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..