✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৭, | ০৭:০৭:৫৫ |

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে উড়ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পর স্বাগতিক মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। মালয়েশিয়াকে এদিন মাত্র ২৯ রানে অলআউট করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ১২০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে।

জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া।  এদিন মাত্র ৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে স্বাগতিকদের গুড়িয়ে দিয়েছেন।

এই জয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এশিয়া কাপের শেষ চারে খেলা নিশ্চিত করেছে।

বাংলাদেশের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেমে প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছে মালয়েশিয়া। স্বাগতিকদের পক্ষেই কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নূর আলিয়া। তিনজন খেলোয়াড় পারেননি রানের খাতা খুলতে।

৭ রানের মাথায় নূর দানিয়াকে আউট করে ধ্বংসযজ্ঞ শুরু করেন নিশিতা আক্তার নিশি। পরের ওভারে এসে নূর আলিয়াকেও ফেরান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..