✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দায়িত্ব নিয়েই ডিসি সারওয়ারের কড়া বার্তা, যেসব খাতে দেবেন বিশেষ নজর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২১, | ০৬:২৮:৫৭ |
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এক সময়ের আলোচিত এই ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ‘আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দেয়া হয়েছে, আমি সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করব। সবার সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে। সিলেটকে একটি সুন্দর জেলায় পরিণত করা সম্ভব হবে।’
সারওয়ার আলম বলেন, ‌আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম ও আইন মানেন। এখানকার বেশ কয়েকটা বিষয়ে তার গুরুত্ব থাকবে জানিয়ে বলেন, ‘প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য- এই কয়েকটা কাজে আমার স্পেশাল মনোযোগ থাকবে।’
সিলেটের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি, আমার এখানকার সময়টা ভালো যাবে।’
তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেন এখানেও তেমনই দেখবেন।’ এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার রাতে সিলেট পৌঁছান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি আলোচিত ‘পাথরকাণ্ডের’ পর সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে। একইসঙ্গে আলোচিত র‌্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সারওয়ার আলম এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিদায়ী জেলা প্রশাসক মাহবুব মুরাদ বুধবার বিকেলে সিলেট ত্যাগ করেন। এর আগে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তারা তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..