✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়ে, আক্রান্ত সাড়ে ৪২ লাখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১২, | ১১:২৭:১৩ |

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। আর এ মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৮১ হাজার ৭৯৫ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ১৩ লাখ ৮৫ হাজার ৮৩৪ জন। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ হাজার ৬৫ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬০ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে এরপরের অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ হাজার ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮১৪ জন। চতুর্থ অবস্থানে থাকা স্পেনে মৃত্যু সংখ্যা ২৬ হাজার ৭৪৪ ও আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার ১৪৩ জন।

এছাড়া ইউরোপের দেশ ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৩ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৪২৩ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..