✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২১, | ০৪:৫১:০৬ |

জুলাই-আগস্টে আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর বারোটার পর সাক্ষ্য নেয়া শুরু হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে আজকের সাক্ষীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

সবশেষ গত ১৩ আগস্ট এই মামলায় নিহত ইয়াকুবের মা রহিমা আক্তার, ইসমামুল হকের ভাই মো. মহিদুল হক সাক্ষ্য দিয়েছিলেন। এর আগে, শহীদ আনাস ও শহীদ জুনায়েদের বাবা এবং একজন কলেজ শিক্ষকসহ মোট ৩ জন সাক্ষ্য দিয়েছেন।

এই মামলার আসামিরা হলেন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার পরিদর্শক (বরখাস্ত) আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

আসামিদের মধ্যে পরিদর্শক (বরখাস্ত) আরশাদ ও কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল গ্রেফতার রয়েছেন। বাকিরা এখনো পলাতক আছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..