✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২০, | ০৪:৩২:০৮ |

গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২০ আগস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন জাকির হোসাইন তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে গত ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী।

জুমার নামাজের পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২ জুলাই পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা করেন। এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে।

এ সময় তাকে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ। পরদিন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৭ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..