সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সংক্রমিত মানুষের সংখ্যা ৪১ লাখ ছাড়ালো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১১, | ১১:১৭:২২ |

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাস পজিটিভ আসা মানুষের সংখ্যা ৪১ লাখ ৩২ হাজার ২৬৪ জন, এতে মৃত্যু হয়েছে ২ লাখ ৮১ হাজার ৫৭ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১৪ লাখ ৫৫ হাজার ৫৯ জন।

গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে। আর গত ডিসেম্বরে চীনের উহানে একজনের শরীরে প্রথম ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র (১৩ লাখ ৪৯ হাজার ৫৩৮)। এরপর স্পেন (২ লাখ ৬৪ হাজার ৬৬৩), ইতালি (২ লাখ ১৮ হাজার ২৬৮) এবং ব্রিটেন (২ লাখ ১৫ হাজার ২৬০)। রাশিয়া পঞ্চম স্থানে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়ায় মোট সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে। নতুন করে ৮৮ জনের মৃত্যুতে মোট মৃত্যু ১ হাজার ৯১৫। গত এক সপ্তাহ ধরেই রাশিয়ায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে ১০ হাজারের বেশি করে। সরকারি কর্মকর্তারা দাবি করছেন, তারা গণহারে পরীক্ষা করায় সংক্রমণের ঘটনা বেশি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..