✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরে অসুস্থ মির্জা ফখরুল, গভীর রাতে হাসপাতালে ভর্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৩:৫৮:১৮ |
চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় এসে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত। বাসায় ফেরার পর অস্বস্তিবোধ করছিলেন তিনি। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ওনাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে ওনাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণে রয়েছেন। রাত ২টা ২০ মিনিটে জাহিদ হোসেন জানিয়েছেন এখন ভালো আছেন।
এর আগে, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..