✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সকল বিপ্লবী বীরকে অভিনন্দন: ডা. শফিকুর রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১১, | ১৭:০৭:৪১ |

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী তরুণ-যুবা ও নেতাকর্মীদের উদ্দেশে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিনন্দন জানান। জামায়াত আমির বলেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সকল বিপ্লবী বীরকে অভিনন্দন।

এর আগে আরেক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান গণ-আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যকে ‘ইতিহাসের মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি আজ একাট্টা। ইনশাল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।

তিনি আরও লেখেন, আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে। অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..