সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অবশেষে কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১২, | ১৬:৩৪:৪৫ |

টানা তিনদিনের গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল কিশোরগঞ্জবাসী। জনজীবনে নেমে এসেছিল অস্বস্তি। তবে রোববার (১১ মে) বিকেলের দিকে হঠাৎ করেই আকাশ কালো করে নামে স্বস্তির বৃষ্টি, যা এনে দেয় একরাশ প্রশান্তি।

বৃষ্টিতে স্বস্তি মিললেও শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাটে জমে হালকা পানি। তারপরও গরমে স্বস্তি মেলায় খুশি মানুষ।

তাবাসসুম তৈয়বা বলেন, কয়েক দিনের প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিলাম। হঠাৎ বৃষ্টিতে পরিবেশ ঠান্ডা হয়েছে। এখন স্বস্তি লাগছে।

চা দোকানের কর্মচারী শাহজাহান বলেন, গরমে দোকানে কাজ করতেই কষ্ট হয়ে গেছিল। আজকের বিকেলের হঠাৎ বৃষ্টিতে পরিবেশ ঠান্ডা হয়েছে।

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আখতার ফারুক জানান, তিনদিন ধরে কিশোরগঞ্জে মাঝারি তাপপ্রবাহ চলছিল। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হাওয়ার সম্ভাবনা ছিল না। তারপরও বিকেল ৪টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি হয়। ভালো বৃষ্টি হয়েছে। আজকে দুপুর পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও এমন তাপমাত্রা বিরাজ করবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল জানান, স্বস্তির বৃষ্টি হলেও তার সঙ্গে ছিল বজ্রপাত। তিনদিন ধরে কিশোরগঞ্জের তাপমাত্রা অনেক বেশি ছিল। হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি এগুলোর জন্য গাছ কেটে পরিবেশ ধ্বংস করাই মূল কারণ। পরিবেশের এই বৈরিতা থেকে বাঁচতে আমাদের অবশ্যই পরিবেশের দিকে নজর রাখতে হবে।

-কিশোরগঞ্জ প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..