✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

উত্তপ্ত ভারত-চীন সীমান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-১০, | ১৯:৩২:৫৯ |

উত্তপ্ত সিকিমের ভারত-চীন সীমান্ত। দেশ দুইটির সেনাবাহিনীর মধ্যে ‘সংঘর্ষের’ ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে।

সূত্রের খবর, শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় ও চীনা সেনারা। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল। সেই সময় সেনাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাদের সঙ্গে হাতাহাতিতে অন্তত ১৫ থেকে ২০ জন ভারতীয় সেনা জড়িয়ে পড়ে। এছাড়া দুই দেশের সেনাদের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

এতে দুপক্ষেরই কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। তবে ইতিমধ্যে এই ঘটনা মীমাংসা হয়ে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

এর আগে ২০১৭ সালের আগস্টে দেশ দুইটির সেবা বাহিনীর মধ্যে ‘সংঘর্ষের’ ঘটনা ঘটে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..