সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

আমাদের সন্তানরা দুর্নীতি চায় না: জামায়াত আমীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৭, | ১১:০১:৪৪ |

জামায়াতে ইসলামীর আমীর ডা. শাফিকুর রহমান বলেছেন, আমাদের সন্তানেরা ন্যয় বিচার চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়, তারা দুর্নীতি চায় না। সেই বাংলাদেশ এখনো কায়েম হয় না বলেই সেই বীর যোদ্ধারা আবারও স্লোগান তুলেছে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও তাদের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একই কথা বলতে চাই। একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘মিডিয়াও এখন থেকে সাদাকে সাদা ও কালোকে কালো বলবে। চোখে চোখ রেখে সংবাদ পরিবেশন করবেন। কিন্তু এখনো চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে, সত্য খবর তুলে ধরলে তখন তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়, দেখে নেওয়ার হুমকি দেয়া হয়। সেসব অডিও ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় আসছে। আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হোন। খারাপ মূলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে। এগুলো পরিষ্কার করা হবে।’

জামায়াতে ইসলামীর আমীর বলেন, ‘যদি দেশ ও মাটির প্রতি টান থাকে, দেশের মানুষকে ভালোবাসেন তাহলে একা পালিয়ে থেকেন না। একা থাকার দুঃখ অনেক। দেশে আসেন, কাশিমপুরে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে।’

আমীরে জামায়াত বলেন, ‘যখন তখন নিজেদের মাঝে যুদ্ধ করবো না। পদপদবী না পেয়ে দুপক্ষের মধ্যে লেগে যাচ্ছে। হত্যার শিকার হচ্ছে দল ও নিরীহ মানুষ। এগুলো বাদ দেন। অনেক হয়েছে, দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত হয়ে ঘৃণা করে। সত্যিই যদি এসব ছেড়ে দিই, তাহলে বিবেকবান জনগণ যাকে খুশি ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে। কিন্তু বদ খাসলত যদি ছাড়তে না পারেন তাহলে অন্তত বোকা কিংবা দুর্বল ভাববেন না।’

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন, অঞ্চল টিম সদস্য খন্দকার আলী মহসিন, যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল, ঝিনাইদহ জেলা আমীর আবু বকর মুহা. আলী আজম, কুষ্টিয়া জেলা আমীর মাও. অধ্যাপক আবুল হাশেম, মেহেরপুর জেলা আমীর মাও. তাজউদ্দীন খাঁন। সম্মেলনটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...