✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারীদের সংরক্ষিত আসন মানি না: ফয়জুল করীম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-১৭, | ১০:৩৮:৫১ |

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে। নারীদের জন্য কোটা চাই না। আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোটা চাই না।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনে বক্তব্য দিচ্ছিলেন তিনি।

ফয়জুল করীম বলেন, যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার হবে পরে হবে নির্বাচন। বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখি রাষ্ট্র হতে পারে না।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে বক্তব্য দেন ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

ফয়জুল করীম আরও বলেন, সংস্কারের পরে নির্বাচন। যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সেই আন্দোলন কই গেল? ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..