✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কারামুক্ত শিশু বক্তা রফিকুল ইসলাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-১১-০৫, | ০৯:৫৯:৫৮ |

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী‌। শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে, বিস্ফোরক দ্রব্য আইনে ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন বলেও জানান তিনি।

শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী (২৮) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত শাহাব উদ্দিন সাহেব আলীর ছেলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..