সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

উমামা ফাতেমার নেতৃত্বে হচ্ছে প্যানেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৮, | ০৬:৪০:২৯ |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন শিক্ষার্থী উমামা ফাতেমা। সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় শেষ হয়েছে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়।

আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় তার নেতৃত্বাধীন প্যানেলের নাম ও নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

উমামা ফাতিমা জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের প্যানেলের নাম ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করা হবে। তবে প্রাথমিকভাবে তারা ডাকসুকে রাজনৈতিক দলগুলোর জাতীয় নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে ব্যবহার না করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দিচ্ছি। ডাকসুকে জাতীয় নেতা বানানোর জন্য ব্যবহার করতে চাই না। প্রতি বছর ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।’

ফাতিমা আরও জানান, যেসব শিক্ষার্থীর যথাযথ যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতা রয়েছে, কেবল তাদের নিয়েই সম্পাদক ও সদস্য পদে প্যানেল সাজানো হয়েছে।

আগামীকাল ঘোষণার মধ্য দিয়ে উমামা ফাতিমার স্বতন্ত্র প্যানেলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন তিনি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...